এই মাত্র পাওয়া

পূর্বধলায় চোলাই মদসহ ৩ ব্যক্তি আটক

পূর্বধলা  (নেত্রকোনা ) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় ১৫ লিটার চোলাই মদসহ শফিকুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী ও শরিফুল ইসলাম (৫২) এবং রহমত আলী (৫০) নামের দুই মাদক সেবীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।


রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জারিয়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া-নাটেরকোনা গ্রামে।  


নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. আল-আমিন পূর্বকন্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জারিয়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৫ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়। 


এ ব্যাপারে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।,


আজকের সেরা খবর গতকালের সেরা খবর